যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
বাংলাদেশ কোস্ট গার্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে। শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ জুলাই বৃহস্পতিবার মোহাম্মদ সাইফুল ইসলাম তার ১৩ বছর বয়সী ছেলে মো. রাফির উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ দোয়েল পাখি-১০ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চটি বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে রাফির শারীরিক অবস্থার অবনতি হয়। লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যায় এবং অসুস্থ রাফিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে হাই স্পিড বোটের মাধ্যমে লঞ্চ থেকে দ্রুত চাঁদপুর প্রেসক্লাব ঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের গাড়িতে করে রাফিকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয় এবং কোস্ট গার্ড তার উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে।
বর্তমানে রাফি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নিতে ১৬১১১ নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন