এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ডামুড্যা উপজেলায় সেরা তাসনিম আক্তার জেরিন
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আক্তার জেরিন। এই মেধাবী শিক্ষার্থী সরকারি পূর্ব মাদারীপুর কলেজের লেকচারার শিরিন আক্তার ও শিক্ষক বাবুল আক্তার-এর মেয়ে। তাসনিম আক্তার জেরিন শামীম খান ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শরীয়তপুর জেলার মধ্যে সেরা ফলাফল করেছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, তাসনিম আক্তার জেরিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে ডামুড্যা উপজেলায় ১৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। বড় হয়ে সে একজন প্রকৌশলী হতে চায় এবং এর জন্য সকলের দোয়া প্রার্থী। সে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।
শিক্ষার্থীর বাবা বাবুল আক্তার তার সন্তানের ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান হোসেন জানান, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এ প্লাস পাওয়া ৬ জনের মধ্যে একমাত্র তাসনিম আক্তার জেরিন ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় তারা গর্বিত। তিনি তার সাফল্য ও মঙ্গল কামনা করেন।
ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের