পুলিশি হয়রানির পর সাংবাদিক শাহজাদা এমরানকে সংবর্ধনা
'আমাদের কুমিল্লা' পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান সম্প্রতি নীলফামারীতে এক অনাকাঙ্ক্ষিত পুলিশি হয়রানির শিকার হন। কুমিল্লা থেকে একটি কুচক্রী মহলের প্ররোচনায় ও মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে এই হয়রানির শিকার হতে হয়। তবে পুলিশের পক্ষ থেকে পরে তাকে সম্মানজনকভাবে আপ্যায়ন শেষে বিদায় জানানো হয়।
এই প্রেক্ষাপটে, আজ (১১ জুলাই ২০২৫, শুক্রবার) শাহজাদা এমরান গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ যাওয়ার পথে দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এক শুকরিয়া সংবর্ধনার আয়োজন করা হয়। 'আমাদের কুমিল্লা'র দাউদকান্দি প্রতিনিধি সাদ্দাম হোসেনের উদ্যোগে দুপুর ১২টায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও 'আমাদের কুমিল্লা'র সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ আহাম্মদ লাভলু, এবং অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা, যারা তাৎক্ষণিকভাবে এসে এই অনাড়ম্বর সংবর্ধনায় অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, "সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক শাহজাদা এমরান শুধু একজন সংবাদকর্মী নন, বরং নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক।"
সংবর্ধনা শেষে উপস্থিত সকলে তার সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রার জন্য শুভকামনা জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ