ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১৮

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সন্ধ্যায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর থেকে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভা এলাকায় ডিউটি করার সময় তিনি জানতে পারেন যে সান্দিড়া পশ্চিমপাড়ায় মাদক বেচাকেনা চলছে। এ সময় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর পৌঁছামাত্র অপর কয়েকজন পালিয়ে গেলেও মুন্না নামের ওই মাদককারবারিকে আটক করা হয়। তার হেফাজতে বিশেষ কায়দায় রাখা ২৫ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ