সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ
ঢাকার মিটফোর্ড এলাকায় সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পেশাজীবী মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি'র নেতাকর্মীরা। এনসিপি'র শিক্ষক উইং এর কেন্দ্রীয় নেতা মো. সরোয়ার সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, "এই বর্বরচিত জাহেলি যুগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে গ্রেপ্তার করা হোক। প্রত্যেক নাগরিককে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। চাঁদাবাজদের স্থান এই বাংলায় ঠাঁই নাই।"
বক্তারা আরও বলেন, "এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি নারকীয় নৃশংসতা। এ ঘটনায় জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।" তারা আক্ষেপ করে বলেন, "এই দেশে কোনো ঘটনা ভাইরাল না হলে বিচার হয় না, কেউ কথা বলে না।" কিছু রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা চাঁদাবাজদের সমালোচনা করে বক্তারা বলেন, "চাঁদা তুলে ভাগ দেয়, ধরা পড়লে দলের লোকজন তাদের বহিষ্কার করে মুখ বাঁচায়। ভাইরাল হলে তখন বিচারের নাটক হয়।"
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, এই নির্মম হত্যার বিচার যেন দৃষ্টান্ত স্থাপন করে যাতে ভবিষ্যতে কেউ আর এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ