ঢাকা বুধবার, ৩ জুন, ২০২৬

অভিযানে গৌরবময় অবদানের স্বীকৃতি: বাংলাদেশ কোস্ট গার্ডকে আইএমও’র ‘প্রশংসাপত্র’ প্রদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ১:৩৯

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডকে ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO)’-এর পক্ষ থেকে ‘প্রশংসাপত্র’ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, গত ৫ অক্টোবর ২০২৪ তারিখ দিবাগত রাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বন্দরের বহির নোঙ্গরে থাকা অবস্থায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর অগ্নিনির্বাপণ এবং সামুদ্রিক পরিবেশগত বিপর্যয় রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের টাগ ‘বিসিজিটি প্রমোত্তো’ অসাধারণ ভূমিকা পালন করেছে।

উক্ত ঘটনার সময় ট্যাংকারটিতে প্রচণ্ড বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়েছিল, যা সামুদ্রিক জীবন এবং সামগ্রিক পরিবেশের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তৎক্ষণাৎ বাংলাদেশ কোস্ট গার্ড জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করে। ‘বিসিজিটি প্রমোত্তো’ তার দক্ষ নৌ-সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে জাহাজের সর্বমোট ৪৮ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়। এই অভিযানে প্রচণ্ড ঝড়ো আবহাওয়া ও খরস্রোতের মধ্যে অগ্নি নির্বাপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয় এবং একযোগে তেল ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যারিয়ার স্থাপন ও বর্জ্য সংগ্রহের মাধ্যমে গভীর সমুদ্র এলাকায় দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই দৃষ্টান্তমূলক ও সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) কর্তৃক ‘বিসিজিটি প্রমোত্তো’-কে “Letters of Commendation” প্রদান করা হয়েছে। IMO কর্তৃপক্ষ এই অভিযানে প্রদর্শিত পেশাদারিত্ব, দক্ষতা, পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তা রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করেছে।

বাংলাদেশের জন্য ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) হতে প্রাপ্ত এই সম্মাননা একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি। এটি শুধুমাত্র বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নয়, বরং দেশের জন্য এক গর্বের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলাদেশ কোস্ট গার্ড আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে যেকোনো দুর্যোগে সাহসিকতার সঙ্গে কাজ করতে সক্ষম।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা বিধান, বিপদগ্রস্তদের উদ্ধার, সমুদ্র দূষণ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক মান অনুযায়ী দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে।

এমএসএম / এমএসএম

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার

কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন

মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ ২০২৬: পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অঙ্গীকার

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত