ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সরকারি চাকরিজীবী হয়ে বিএনপির কমিটিতে, নীতিমালা লঙ্ঘনের অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে মুজিবুর রহমান দেওয়ান নামের এক ব্যক্তি সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে অভিযোগ উঠেছে যে, তিনি এখনো সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না এবং রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করলে তা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এ ধরনের অসদাচরণের বিরুদ্ধে সরকার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।

নবগঠিত কমিটি প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে—কীভাবে একজন সরকারি চাকরিজীবী বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কমিটিতে স্থান পেলেন। এ বিষয়ে মুজিবুর রহমান দেওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। তবে পরবর্তীতে তিনি ইমোতে কল দিয়ে স্বীকার করেন যে, তিনি এখনো সরকারি চাকরিতে রয়েছেন এবং তার চাকরির মেয়াদ মাত্র ৭ মাস বাকি আছে। তাই তিনি আগেভাগেই কমিটিতে যুক্ত হয়েছেন। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বারপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এ বিষয়ে এখনও দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী