ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোটরবাইক পেল স্যামসাং-এর ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইনের বিজয়ীরা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৩:১০

সম্প্রতি, রাজধানীর স্যামসাং বাংলাদেশের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ঈদ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ।

ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন নতুন সুজুকি মোটরসাইকেল ও স্কুটার – স্টাইলিশ সুজুকি জিক্সার এসএফ ও সুজুকি এক্সেস ১২৫। বিজয়ীরা হলেন যথাক্রমে, মাশরিফ বিন জুলফিকার এবং আবু সালেহ আল নোমান। এছাড়াও, আরও দশজন বিজয়ী পেয়েছেন স্যামসাং টিভি, রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের মতো প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স।

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে স্যামসাং বাংলাদেশ উৎসবমুখর এই ক্যাম্পেইন চালু করেছিল। গত ২০ মে থেকে ১৮ জুন পর্যন্ত চলা এ আয়োজনে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার ও অফারের ছড়াছড়ি। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরাও পেয়েছেন দারুণ সব পুরস্কার; যার মধ্যে ছিল এক্সক্লুসিভ গিফট, নির্দিষ্ট স্যামসাং ডিভাইসে সর্বোচ্চ ৯৬ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

এছাড়াও, বিজয়ীদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্য ও স্বস্তি নিশ্চিতে ক্যাম্পেইনের অধীনে নির্দিষ্ট কিছু মডেল ক্রয়ের ওপর দ্বিতীয় বছরের জন্যও ফ্রি ওয়ারেন্টি ঘোষণা করেছিল স্যামসাং।

ক্যাম্পেইনের সফল সমাপ্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, "ঈদ আমাদের জন্য একটি আনন্দের সময়, আর তাই আমরা চেয়েছিলাম এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ক্রেতাদের জন্য ঈদের সময়টিকে আরও অর্থবহ করে তুলতে। ক্যাম্পেইনে ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে আমরা আনন্দিত এবং সকল বিজয়ীদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।"

তিনি আরও বলেন, "এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ধারাবাহিকভাবে ক্রেতাদের সাথে আরও অর্থবহ সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে।"

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন