বিয়েতে আতঙ্কিত অভিনেত্রী মা হতে চান
দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি তিনি একটি পডকাস্টে প্রেম এবং বিয়ে থেকে শুরু করে মাতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে তিনি অকপটে বলেছিলেন যে তিনি কীভাবে ‘সবসময়’ মা হতে চেয়েছিলেন এবং কেন বিয়ের চিন্তাভাবনা তাকে ‘আতঙ্কিত’ করে তোলে।
শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে ডেট করার সময়ও বিয়ে করতে চাননি শ্রুতি। কেন তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন সে সম্পর্কে তিনি মুখ খুললেন, জানান, ‘আমি কেবল বলতে চাই যে আমি বিয়ের ধারণাটি নিয়ে ভীত, এবং আমার এটি বলতে কোনো ভয় নেই। যখন কাউকে ভালোবাসি আমি মনেপ্রাণে তাকে ভালোবাসি, তার প্রেমে পড়ে যাই।’
বিয়ে করাকে ভীতিকর বিষয় উল্লেখ করে শ্রুতি বলেন, ‘আমি আমার নিজের এই জায়গা তৈরি করার জন্য সারা জীবন এত কঠোর পরিশ্রম করেছি যে কাগজের টুকরো দ্বারা আমার জীবন কারও সঙ্গে জুড়ে দেওয়ার ধারণাটি আমার কাছে সত্যিই ভীতিকর মনে হয়। এটাই সব। কিন্তু আমি অঙ্গীকারে বিশ্বাস করি, এবং আমি আনুগত্যে বিশ্বাস করি এবং আমি সেই সমস্ত জিনিসগুলোতে বিশ্বাস করি যা বিবাহের প্রতিনিধিত্ব করার কথা। তবে তার জন্য আমার এক টুকরো কাগজের দরকার নেই’।
শ্রুতি হাসান নাম না নিয়ে জানান, অতীতে বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি, কিন্তু সামঞ্জস্যের সমস্যার কারণে সম্পর্ক ভেঙে যায়। তিনি আরও বলেন, ‘সন্তানদের’ কারণে সম্পর্কে অংশীদারদের সামঞ্জস্যপূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সবসময়ই মা হতে চেয়েছি। তবে আমি কখনই সিঙ্গেল মাদার হতে চাইনি কারণ আমি মনে করি একটি সন্তানের জন্য বাবা-মা দুজনেই গুরুত্বপূর্ণ। আমি সিঙ্গেল প্যারেন্টদের খাটো করছি না। আমি হয়তো দত্তক নিতাম। আমি মনে করি শিশুরা আকর্ষণীয়।’
শ্রুতি হাসানকে সবশেষ দেখা গেছে প্রশান্ত নীলের ২০২৩ সালের ‘সালার: পার্ট ১ – সিজফায়ার’ সিনেমায়। তিনি শিগগির লোকেশ কানাগরাজের ‘কুলি’, ‘মাইসকিনস ট্রেন’সহ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
T.A.S / T.A.S
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়