ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১২

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ শনিবার (১২ জুলাই, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডস্থ স্থায়ী ক্যাম্পাসে এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, মূল্যবোধ এবং সহায়তামূলক পরিষেবাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। দিনব্যাপী এই অনুষ্ঠানে দুটি পৃথক সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক এবং সিনিয়র ভাইস চেয়ারপার্সন তাশমীম শায়েরা মঈন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় হলো সেই স্থান যেখানে তোমরা নিজেকে ও নিজের ভবিষ্যৎকে আবিষ্কার করবে।"

সিনিয়র ভাইস চেয়ারপার্সন মিসেস তাশমীম শায়েরা মুয়ীন বলেন, "শৃঙ্খলা ও সহানুভূতির চর্চা একজন শিক্ষার্থীর চারিত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলোর চর্চাই একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক গড়ে তোলে।"

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, "ইউএপি তোমাদের একটি মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার অভিজ্ঞতা দিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, যিনি শিক্ষাজীবনে আজীবন শেখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। এছাড়াও কর্পোরেট ব্যক্তিত্ব জনাব কামরান বকর সততা ও স্বপ্নের প্রতি দায়বদ্ধ থেকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ড. মুহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অধ্যাপক ড. আবু সাইয়ীদ মোস্তাক আহমেদ, অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী, অধ্যাপক ড. অলোক কুমার সাহা এবং ড. এ.এস.এম. মহসিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম। নবীনদের অনুপ্রাণিত করতে ইউএপি’র চারজন সফল প্রাক্তন শিক্ষার্থী তাদের ক্যারিয়ারজুড়ে অর্জিত অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও শিক্ষাগত সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

অনুষ্ঠানে বিওটি সদস্য ড. এম. আলাউদ্দিন, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন