ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ: ৯ সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১৮

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ফারুকের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে শুক্রবার রাতে ৯ জন সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ হাজার আসামি দেখিয়ে এই মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: সাংবাদিক আশাহীদ আলী আশা, অলিউর রহমান অলি, মো. আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, শফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু, আলাল মিয়া। এছাড়াও রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, শফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জ্বল মিয়া, সাকিব মিয়াসহ প্রায় ১৩৫ জন।

মামলার বিবরণীতে জানা যায়, গত ৭ জুলাইয়ের সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া নিহত হন এবং আহত হন অন্তত কয়েক শতাধিক। এ বিষয়ে তার স্ত্রী বাদী হয়ে মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু সময় মতো বিদেশ পাঠাতে না পারায় খসরু মিয়া তার পাওনা টাকা ফেরত চেয়ে ফারুক মিয়াকে নিয়ে একাধিকবার তাগিদ দেন। টাকা না দিয়ে বরং আশাহীদ আলী আশা তাদের গালাগাল ও হুমকি দেন। গত ৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে নবীগঞ্জ শহরের লতিফ মার্কেটের সামনে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৭ জুলাই (সোমবার) দুপুরে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০)। ঘটনার ০৭ দিন পর নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান জানান, মামলা হয়েছে, আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের