ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নানা আয়োজনে শেষ হলো ডিআইইউ'র অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরেমনি


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:৪৫

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। "Graduating Into A Globalized, Green and Digital Economy" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থনীতির ৮ম ব্যাচের নবীন গ্র্যাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. শাহ আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ সহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব ইকোনমিকস ড. মুহাম্মদ শহাদত হোসেন সিদ্দিকী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডন, যুক্তরাজ্যের প্রফেসর অব অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেসর ড. মনোমিতা নন্দী।

সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজন করে অর্থনীতি বিভাগ এবং ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম (ইইএফ), ডিআইইউ।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ