টাঙ্গাইলে সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে ১৫০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ১ হাজার ৫ শত জন অসহায় দুস্থ নারী পুরুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। সেইসাথে তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী কালিহাতী উপজেলার 'টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে' স্থাপিত মেডিক্যাল ক্যাম্পে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ১৫০০ জন রোগীকে এখানে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হলো। ১৫০ জন চোখের রোগীকে চশমা দেওয়া হয়। সেবাগ্রহণকারী আসমা বেগম, দেলোয়ার হোসেন, রোকেয়া সুলতানাসহ অন্যরা বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না। বাড়ির কাছে সেনাবাহিনীর এই চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো। মাঝেমধ্যে এ ধরনের মেডিক্যাল ক্যাম্প হলে আমরা উপকৃত হবো। সেবামূলক এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিভিশনের অধিনস্থ ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং ২৪ ই বেংগল এর সার্বিক ব্যবস্থাপনায় কালিহাতীস্থ "টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ" এ মেডিসিন, গাইনী, সার্জিক্যাল, শিশু এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানো'সহ জনগণের সার্বিক কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট
চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে আটক ২
দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে অভয়নগরে মতবিনিময়
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব