ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বলিউডে এসেই ঝড় তোলা কে এই শানায়া কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১১:২৫

বলিউডে ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ সিনেমার মাধ্যমে নিজের যাত্রা শুরু করলেন শানায়া কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি।
তবে স্টারকিডদের ভিড়ে আরেকটি নতুন নাম এই শানায়া কাপুর। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা তিনি। শুধু অভিনয় নয়, স্টাইল ও গ্ল্যামারের দিক থেকেও বেশ এগিয়ে রয়েছেন শানায়া।
তার সাম্প্রতিক কিছু ফটোশ্যুট ইতোমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে। অবশ্য পর্দায় আত্মপ্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তাও ছিল আকাশছোঁয়া। এখন বলিউডে পা রেখে নিজের যোগ্যতা প্রমাণে নেমে পড়েছেন তিনি।
শানায়ার বেড়ে ওঠা একেবারে ফিল্মি আবহে। পরিবারের বেশিরভাগ সদস্যই জড়িয়ে আছেন অভিনয় পেশার সঙ্গে। তবে স্টারকিড তকমা নয়, নিজের পরিচয়েই বলিউডে জায়গা করে নিতে চান শানায়া। ফ্যাশন সেন্স, আত্মবিশ্বাস আর কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরও মজবুত করে তুলছেন এই উঠতি অভিনেত্রী।
‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-তে শানায়ার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। প্রযোজনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস।

 

 

Aminur / এমএসএম

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি