ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৫ দিনেও মেলেনি চবি শিক্ষার্থী অরিত্রের সন্ধান: ব্যবহৃত হচ্ছে ড্রোন


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৩৬

কক্সবাজার সমুদ্রে ঘুরতে গিয়ে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিত্র হাসান। নিখোঁজের পাঁচদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে ছবি তুলতে গিয়ে সাগরে ভেসে যায় অরিত্র ও তার দুই বন্ধু। পরে দুই বন্ধুর মরদেহ একে একে ভেসে এলেও অরিত্র হাসানকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা শেষে ৪ বন্ধু—কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান, আসিফ আহমেদ ও ফারহান—কক্সবাজার ঘুরতে যান। গত ৮ জুলাই সকালে ফারহান বাদে বাকি ৩ জন সৈকতে নামলে তিনজনই সমুদ্রের ঢেউয়ের স্রোতে ভেসে যান। সেদিন সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। পরদিন (৯ জুলাই) সকালে কক্সবাজার সমিতিপাড়ার সমুদ্র সৈকতে ভেসে ওঠে আসিফেরও মরদেহ। কিন্তু টানা পাঁচদিন হলেও এখনো সন্ধান মেলেনি অরিত্রের।

অরিত্রের সন্ধানের কোনো আপডেট আছে কি-না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, "অরিত্রের এখনো কোনো আপডেট পাইনি আমরা। প্রশাসন অনুসন্ধান চালাচ্ছে এবং তার পরিবার থেকেও চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ফায়ার সার্ভিস অফিস ও ডিসি অফিসে নিয়মিত যোগাযোগ রাখছে। তার সন্ধান পেলেই আমরা জানতে পারব।"

অরিত্র হাসানের বাড়ি বগুড়া জেলায়। তার বাবা সাকিব হাসান জাতীয় একটি ইংরেজি দৈনিক পত্রিকার সাংবাদিক। ছেলে নিখোঁজ হয়েছে জানার পর থেকেই স্ত্রীকে নিয়ে তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে অবস্থান করছেন। প্রশাসনের পাশাপাশি নিজেরাও বিভিন্ন উপায়ে ছেলেকে খুঁজছেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য