গুরুদাসপুরে দেশীয় মদ তৈরি ও সংরক্ষণ করায় চারজন গ্রেফতার
নাটোরের গুরুদাসপুরে অবৈধ দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণ করার অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বাসনা রাণী, উজ্জ্বল, বিমলা ও জগেস।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলাকান্ত নগর এলাকায় একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযান চলাকালে কারখানা থেকে চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে মদ তৈরির প্রস্তুতি চলছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এই ধরনের মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার বলেন, "জননিরাপত্তা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি