ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চুরির অভিযোগে আটক বিগ বসের ‘ছোটা ভাইজান’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৪৮

চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন সালমান খানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৬’ এর ‘ছোটা ভাইজান’ খ্যাত আব্দু রজিক। রোববার সকালে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তাজিকিস্তানি তারকাকে। 

খালিজ টাইমস এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, রোববার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে বিমানে দুবাই বিমানবন্দরে পৌঁছান, এরপরই রজিককে আটক করা হয়। তার বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ঠিক কী চুরির অভিযোগে বিমানবন্দরে আটক হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ।

রজিক একজন গায়ক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারও। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’, ‘মোদার’-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০২২-২৩ সালে ‘বিগ বস ১৬’-ই তাকে ভারতজুড়ে প্রকৃত পরিচিতি দেয়। সালমানের সঙ্গে তার দুরন্ত রসায়ন সকলেরই পছন্দ হয়েছিল। তিনি প্রিয় অভিনেতাকে নিয়ে ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও বানান। 

ছোটবেলায় এক অসুখে আক্রান্ত হওয়ার কারণে দেহ সেভাবে বাড়েনি রজিকের। পরিবারের দারিদ্র ঘোচাতে অল্প বয়স থেকেই রাস্তায় গান গাইতেন। কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আব্দু রজিক এখন কোটিপতি, তাই তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠায় নেটিজেনরাও হতবাক।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক