নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
নরসিংদীর বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা এবং নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত একটি ভ্যানে করে মালামাল নিয়ে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ