ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মানববন্ধনে বিএনপি নেতার বহিষ্কারের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৫ রাত ৯:৩২

বিএনপি নেতা শেখ হাফিজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাাসী। তাদের দাবি শেখ হাফিজুর রহমান একজন নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজি ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে মোল্লাহাট থানার বিভিন্ন এলাকায় সম্পদ লুট মারপিঠ, জোরপূর্বক সাধারণ মানুষের বাড়িঘর থেকে গরু, হাঁস, মুরগি ব্যাপক লুটপাট করে। 
এছাড়া এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মক্রম চালিয়ে বাড়িঘর থেকে মালামাল টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছেন। এই ধরনের নানা অনিয়মের কারণে গত ৫ ডিসেম্বর ২৫ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কারের আধা ঘণ্টার মধ্যেই সেই বহিষ্কারা ফের আবার রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়।
মানববন্ধনে উপস্থিত দেলোয়ার হোসেন জানান, শেখ হাফিজুর রহমান উপজেলা গাওলা ইউনিয়নের বিল কেন্দুয়া বিনে আজিজুর রহমানের ১২০০ বিঘা ঘের দখল করে। ৮টি গরু ও ৮ শতাধিক মুরগি-হাঁস জোরপূর্বক নিয়ে যায়। হাড়ফা গ্রামের ফজলুল করিমের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা পিন্টুকে জিম্মি করে তার সর্বস্ব হাতিয়ে নেয়। শেখ হেলালের হয়ে কাজ করতে শেখ হাফিজুর রহমান। শেখ হেলালের সব মিটিং মিছিল তাকে দেখা যেত। 
শেখ হেলালের মেয়ের বিয়েতে ৫ লাখ টাকার উপহার কিনে দেন তিনি। হিন্দু সম্প্রদায় লোকদের বাড়িঘর দখল ও মারপিঠ করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে শেখ হাফিজুর রহমান। মানববন্ধনে বক্তরা দাবি করে অতিদ্রুত আওয়ামী লীগের দোসর শেখ হাফিজুর রহমানকে বিএনপির দল থেকে বহিষ্কার করা হোক। বিএনপির এই ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে।

এমএসএম / এমএসএম

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ