শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পরিবার কল্যাণ পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্যের সঞ্চালনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বেগম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক। আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ভূপতি রঞ্জন দাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাহীনা আক্তার, এবং দরগাপাশা ইউনিয়ন স্বাস্থ্য কর্মী তমা বেগম।
এ সময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিদর্শিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরবর্তীতে কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত