ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম ভস্মীভূত


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:১৩

আজ (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসের পশ্চিম পাশের কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও কম্পিউটার মনিটরসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

নির্বাচন অফিসের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হাই বলেন, "ব্যালট পেপার, ব্যালট বক্স, কম্পিউটারসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।" তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার