ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে এনসিপি থেকে ৩ নেতার পদত্যাগ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:২

সিলেটের বিশ্বনাথ ও গোয়াইনঘাট উপজেলায় সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে মাত্র এক দিনের ব্যবধানে তিন নেতা পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে পৃথক ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো. শাহেদ আহম্মেদ এবং গোয়াইনঘাট উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ।

এর আগে শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় ডা. সুলেমান খানকে। যুগ্ম সমন্বয়কারী হন রুহুল আমিন এবং ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো. শাহেদ আহম্মেদকে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রুহুল আমিন লিখেন, "অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে, উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে, আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।" একইভাবে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন মো. শাহেদ আহম্মেদ। তিনি লেখেন, "কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।"

অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, "জাতীয় নাগরিক পার্টির গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এখন থেকে আমি এই কমিটির সঙ্গে সম্পৃক্ত নই।"

পদত্যাগ নিয়ে জানতে চাইলে মো. শাহেদ আহম্মেদ বলেন, "কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সঙ্গে কেউ কোনো কথা বলেনি। পরিচিত নাম হওয়ায় হয়তো কেউ এমন করেছে। আমি রাজনীতি করি না, শুধু লেখালেখি করি।" ফাহিম আহমদের ফোন নম্বরে কল করলে অন্য একজন রিসিভ করে বলেন, "আমি ফাহিম না। ওর নম্বর দিচ্ছি" বলে লাইন কেটে দেন। পরে আর তাকে পাওয়া যায়নি।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, "আমার জানা মতে গোয়াইনঘাটের একজন পদত্যাগ করেছে। অন্যদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। যাদের কমিটিতে আনা হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনাই করা হয়েছিল। কেউ পছন্দের পদ না পেয়ে এমনটি করে থাকতে পারে।"

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের