ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়লাভ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ রাত ১০:৪

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের পশ্চিম মাঠে এক চমৎকার ও উত্তেজনাপূর্ণ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টায় পাথারিয়া গ্রামের মাঠে এই খেলায় মুখোমুখি হয় পূর্ব পাগলা ইউনিয়ন বনাম পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ফুটবল দল। প্রথমার্ধে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে, যেখানে ৩-২ ব্যবধানে পূর্ব পাগলা ইউনিয়ন দলকে পরাজিত করে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন দল।

পাথারিয়া গ্রামের প্রবীণ মুরব্বি মো: তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জাগীরদার খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার সন্দীপ বিশ্বাস, পাগলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মৃদুল কান্তি দাস, পাথারিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ রাজ্জাক মিয়া সহ পাথারিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই আয়োজন শান্তিগঞ্জের ক্রীড়া ও যুবসমাজকে নতুন উদ্দীপনা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত