সাঈদ ইসলাম ও জসিম সিকদারের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ
সম্প্রতি সাপ্তাহিক একটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে রাজউকের অথরাইজ অফিসার সাঈদ ইসলাম এবং জসিম সিকদারের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, নোটিশ এবং সরকারি নিয়ম না মেনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তবে সঠিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, এই প্রতিবেদনটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
বিশেষ করে, জসিম সিকদারের নির্মাণাধীন ভবনের বিষয়ে প্রতিবেদনে যে কথাগুলো বলা হয়েছে তা সম্পূর্ণরূপে সত্যের অপপ্রকাশ। যখন জসিম সিকদার তার এই ভবনের নির্মাণ কাজ শুরু করেন, তখন ওই এলাকা রাজউকের আওতায় ছিল না। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তিনি নিয়ম অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেন।
স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের রেজুলেশন ঘেঁটে দেখা গেছে, সে সময়ে ভবন নির্মাণে কোনো আইন ভঙ্গ করা হয়নি। বরং, সঠিক নিয়ম-কানুন অনুসরণ করেই জসিম সিকদার নির্মাণ কার্যক্রম পরিচালনা করেছেন। পরবর্তীতে এলাকা রাজউকের আওতায় আসলেও আগের অনুমোদিত ভবনের বিরুদ্ধে এভাবে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এক ধরনের চরিত্রহননের চেষ্টা ছাড়া আর কিছু নয়।
রাজউকের অথরাইজ অফিসার সাঈদ ইসলাম সবসময় নিয়ম অনুযায়ী সরকারি দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্রে উল্লেখ রয়েছে। অথচ, সংবাদটিতে তার নামও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হয়েছে, যা সরাসরি একজন সরকারি কর্মকর্তার মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ভ্রান্ত ও মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত সুনাম নষ্ট করার এই ধরনের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও সত্য যাচাই না করে প্রকাশিত এই সংবাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনী ব্যবস্থা গ্রহণ করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি