ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সুবর্ণচরে জলাবদ্ধতায় আউশ ও আমনের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৫০

নোয়াখালীতে টানা বৃষ্টি এবং ফেনী-মহুরী নদী থেকে আসা পানিতে আউশ ধান, আমনের বীজতলা এবং গ্রীষ্মকালীন ও শরৎকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতে পানি জমে গোড়া পচাসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। কৃষকরা জানিয়েছেন, এতে বাজারে আমন ধানের বীজের দাম বেড়েছে এবং প্রান্তিক চাষীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

জুলাই মাসের ৭ তারিখে জেলায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এরপর টানা চারদিনের বৃষ্টিতে জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়নে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এতে আউশের খেত ও আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য বড় হুমকি তৈরি করেছে।

সুবর্ণচরের কৃষক নজরুল ইসলাম বলেন, "চারদিক পানির নিচে ডুবে থাকায় নতুন করে বীজতলা তৈরি করার মতো উঁচু জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে উঁচু জায়গা আমনের বীজতলা করার জন্য ভাড়া নিচ্ছেন। কিন্তু পুঁজির অভাবে নতুন করে বীজতলা তৈরি করতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। দ্রুত পানি না নামলে আউশ ও আমন চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।"

আরেক কৃষক আমির হোসেন বলেন, "আকস্মিক এমন দুর্যোগের মুখে পড়ে কৃষক দিশেহারা। ফলন্ত সবজির মাঠ পানিতে শেষ হয়ে যাওয়ায় দায়দেনা পরিশোধের চিন্তায় কৃষক দিশেহারা। ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত আমাদের সহায়তা প্রয়োজন।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মোট ৫,১৯৯ হেক্টর জমির ফসল পানিতে আক্রান্ত অবস্থায় আছে। এরমধ্যে ৮৯১ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৫০০ হেক্টর আউশের বীজতলা, ১ হাজার ২০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি এবং ৫৭৫ হেক্টর শরৎকালীন সবজি নিমজ্জিত অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এখনো জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে রয়েছে। প্রায় ২৪,৯৫০টি পরিবার এখনো পানিবন্দী। ক্ষতির শিকার হয়েছে প্রায় ৯০,৪০৩ জন মানুষ। জলাবদ্ধতায় ৫৮টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বর্তমানে ২৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১,০২৩ জন মানুষ রয়েছে এবং ২৯টি মেডিকেল টিম মাঠে কাজ করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মীরা রানী দাস বলেন, "কবিরহাট, সুবর্ণচর ও সদর উপজেলায় বীজতলা ও সবজি আক্রান্তের হার অপেক্ষাকৃত বেশি। সেনবাগ এবং সুবর্ণচরের তুলনায় কবিরহাট উপজেলায় পানি ধীর গতিতে সরছে। পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমে আসবে। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে থেকে কৃষকদের ফসল যাতে রক্ষা করা যায়, সে বিষয়ে তাদের বুদ্ধি পরামর্শ দিচ্ছেন।"

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন