ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে সবজির বাজারে আগুন: এক সপ্তাহে দাম বৃদ্ধি, বিপাকে ক্রেতারা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৩:১৩

নরসিংদীর পাঁচদোনা, ভেলানগর, বটতলা, ব্রাহ্মন্দী বাজারসহ আশপাশের বাজারে সবজির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা মরিচের দামে। মাঝখানে এটি ৬০০ টাকা কেজি পর্যন্ত উঠেছিল। তবে আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। এছাড়া বাজারে গোল বেগুন ১২০ টাকা কেজি, টমেটো ও গাজর ১৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা এবং সিম ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। বেগুন ৬০-৮০ টাকা, করলা ৬০-৮০ টাকা, কাকরুল ৫০-৬০ টাকা, কচুর মুখি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৩০-৬০ টাকা, পটল ও দুন্দুল ৫০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙা ও লাউ পিস প্রতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, আমড়া ৬০ টাকা এবং কলার মোচা ২০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ক্ষেত থেকে সবজি তোলা ও পরিবহন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম।

এদিকে বাজারে এত দ্রুত ও অস্বাভাবিক হারে দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। তারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় সবজির এই মূল্যবৃদ্ধি সীমিত আয়ের মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাজার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন ক্রেতারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার