বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ
"ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের ওপর জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নেত্রকোনার বারহাট্টায় গতকাল সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, "বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেক নারী। জাতীয় উন্নয়নে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে। এছাড়া জেন্ডার সমতা অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানের সভাপতি পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম খান বলেন, "লোকবল এবং প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে আমাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের মাঠকর্মীরা প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে কাজ করতে পারছে না। সরকার উক্ত সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করতে পারবো।"
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলার দর্পণের সাংবাদিক আবুল কালাম, ভোরের কাগজের মোখলেছুর রহমান হীরা, আমাদের সময়ের আজিজুল হক ফারুকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও মাঠ কর্মীবৃন্দ।
পরিশেষে ৬ ক্যাটাগরিতে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কাজের উৎসাহ বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লিঙ্গসমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত