রাশিয়ার মান সংস্থার সাথে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং রাশিয়ার মান সংস্থা ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজি (জিওএসটি আর)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই স্মারক স্বাক্ষরিত হয়।
গতকাল সোমবার (১৪ জুলাই) রাজধানীর তেজগাঁস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম। রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ (Mr. Anton Shalaev) স্বাক্ষর করে পাঠিয়েছেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা (Ms. Ekaterina Semenova), পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মোঃ মোশারফ হোসেন, এফবিসিসিআই’র প্রশাসক মোঃ হাফিজুর রহমান সহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন