ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণহত্যার বিচার ও নতুন বাংলাদেশ সংস্কার চাই: বরগুনার পথসভায় নাহিদ


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ৪:৩৪

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এক পথসভায় নাহিদ ইসলাম মন্তব্য করেন, "গণহত্যার বিচার নতুন বাংলাদেশ সংস্কার চাই। আইনশৃঙ্খলার অবনতি, পাথর মেরে হত্যা আমরা আর দেখতে চাই না। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন শুরু হয়েছে। আপনাদের দুয়ারে এসেছে সেইসব তরুণ, যারা নতুন স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে। বরগুনায় জুলাই আন্দোলনে দশজন শহীদ নিহত হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।"

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে দিবালোকে সোহাগ হত্যা হয়েছে এবং তিনি সোহাগ হত্যার বিচার দাবি করেন। ভারত ও পাকিস্তান বাদ দিয়ে নতুন রাজনীতির দিক শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই শীর্ষ নেতা বলেন, "জুলাই আন্দোলনের পর নতুন দেশ তৈরি হলেও সেই দেশের কাঠামো এখনো গড়া হয়নি। নতুন বাংলাদেশের সংস্কার চাই, সংস্কার না হলে নির্বাচন হবে না।"

মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, "বাংলাদেশের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরগুনার মানুষ। বরগুনার হাসপাতালে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে, প্রতিটি কর্মচারী নবাব হয়েছে, ঠিকমতো ডাক্তার থাকে না। স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হয়েছে এখানে। আমি বরগুনার জামাই হিসেবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি - আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, "আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমাদের লড়াই সংসদে গিয়ে থামবে। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না, আমরা থামব না।"

এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসীর উদ্দীন পাটওয়ারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার