শাহ্জালাল ইসলামী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিএস) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সাথে, প্রতীকীভাবে ৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য ৫০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে একটি পণ্যমেলা আয়োজন করা হয়, যেখানে ইডিএস প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, “এসআইসিআইপি-এর সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তারা বিকশিত হবে এবং দেশের অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখতে পারবে।” শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি বিশ্বাস করে যে, এ ধরনের উদ্যোগ দেশব্যাপী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানকে আরও সুদৃঢ় করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন