১৯শে জুলাই মহাসমাবেশ সফল করতে কর্ণফুলীতে জামায়াতের র্যালি
আগামী ১৯শে জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশকে সফল করতে চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি পূর্বক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৫ই জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চরপাথরঘাটা ব্রীজঘাটে চরপাথরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্রীজঘাট এলাকা থেকে মিছিল বের করে বিএফডিসি গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। তারা জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণজাগরণে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মুনির আবছার চৌধুরী বলেন, "দেশের চলমান সংকট নিরসনে ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় মহাসমাবেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এ সমাবেশ সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে সর্বশক্তি নিয়োগ করতে হবে।” সমাবেশে উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত