শহীদ ওয়াসিমের মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রদলের দোয়া মাহফিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৫ জুলাই) বিকেলে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শাটল স্টেশনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে শহীদ ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, সাঈদ মো. রেদোয়ান, মাসরুল আল ফাহিম, আজহারুল ইসলাম বিপ্লব, মেহেদী, সুজাত, সাদাফ, তাসিন, ইস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা আজহারুল ইসলাম বিপ্লব বলেন, "বীর চট্টলার শহীদ ওয়াসিমের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আত্মত্যাগ প্রতিবাদী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলার মাটিতে কখনো না কখনো আবার জেগে উঠবে সেই বজ্রকণ্ঠ – চলে আসুন ষোলশহর।"
চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশিদ মামুন বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে নেমেছিল, তা এখনও পূর্ণ হয়নি। তাই আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে।" তিনি আরও বলেন, "আমরা চাই, ওয়াসিমদের আত্মত্যাগ যেন একদিন বাস্তবতা হয়ে ফিরে আসে। এই দেশে ফিরে আসুক ন্যায়বিচার, সমঅধিকার ও গণতন্ত্র।"
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?