ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:৫৫

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ 'লাল সবুজ' বাসে মো. তরিকুল ইসলাম (৩১) নামের এক যাত্রীকে মারধরের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) এবং একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবীব উল্লাহ দরবেশ বাড়ির মো. মকবুল আহমদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়।

হামলার শিকার তরিকুল ইসলাম ময়মনসিংহ জেলার টাঙ্গাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুলাই) ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশ্যে 'লাল সবুজ পরিবহন'-এর একটি বাস রওনা দেয়। বাসটি যাত্রা পথে সোনাইমুড়ীর বাইপাস এলাকার 'লাল সবুজ' বাস কাউন্টারের সামনে পৌঁছালে আরিফ, হৃদয় সহ তাদের সঙ্গীরা বাসটি থামায়। একপর্যায়ে মুখে মাস্ক পরে তারা বাসে উঠে যাত্রী তরিকুল ইসলামকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করে। ওই সময় তার সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরে ভুক্তভোগী সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, "সোনাইমুড়ীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের সাথে সবুজ নামে তার এক অনুসারী ছিল। তার হাতে অনেক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী হয়রানির শিকার হয়। তার চেহারার সাথে বাস যাত্রী তরিকুলের চেহারার মিল থাকায় আরিফ ও তার সঙ্গীরা তাকে সবুজ মনে করে বাস থামিয়ে মারধর করে।"

ওসি আরও বলেন, "ঘটনার পর দ্রুত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় আসামির পায়ে পরা চকলেট কালারের লোফার সু ও হাতে থাকা হেলমেট জব্দ করা হয়। অপর আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"

এমএসএম / এমএসএম

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি