দুমকিতে বিএমএসএফ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার নতুন বাজারস্থ নিউ স্টার চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুমকি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা এম আমির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএসএফ দুমকি শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন মৃধা। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সহ-সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আরিফুর রহমান মামুন ও মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী অহিদুল ইসলাম, (পবিপ্রবিসাস) সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএমএসএফ সদস্য মোঃ বাহাদুর হোসেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার এবং পেশাগত মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশের সাংবাদিক সমাজসহ সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল হাসান বলেন, "মফস্বলের সাংবাদিকতা মানেই সংগ্রাম। অনেক প্রতিকূলতা, ঝুঁকি, হুমকি উপেক্ষা করেই আমরা স্থানীয় পর্যায়ে সত্য তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আর এই লড়াইয়ের একটি সংগঠিত রূপই হচ্ছে বিএমএসএফ। এই সংগঠন দীর্ঘ ১৩ বছর ধরে মফস্বলের সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বিএমএসএফ।"
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত