মান্দা উপজেলা প্রেসক্লাবের সাথে নবগত ইউএনও'র মতবিনিময়
নওগাঁর মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবগত ইউএনও আখতার জাহান সাথী মান্দার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, "এই উপজেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলকে একযোগে (সম্মিলিত) ভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম সমাজের দর্পণ, তাই আপনারা গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা করি।"
সাক্ষাৎকালে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি আফেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান নাঈম, সহযোগী সদস্য সফিকুল ইসলাম রকি ও আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাংবাদিকরা নবগত ইউএনও'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে স্বাগত জানান।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২