ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ৩:১২

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেক পাড়া-মহল্লায় নেতাকর্মীদের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বরর) ময়মনসিংহ যাওয়ার পথে বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার পুষ্পদাম রিসোর্টের সামনে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ‍এসব কথা বলেন।   

বাহাউদ্দিন নাছিম স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ আপনাদের ব্যবহার বা আচরণে অসন্তুষ্ট হয়। সব সময় তাদের সেবা করবেন এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা তাদের কাছে পৌ‍ঁছে দেবেন। 

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। উপস্থিত ছিলেন- গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক লিটন মিয়া, হারুন-অর রশীদ বিএসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার