ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৈকতে ‘লুঙ্গি ড্যান্স’ করলেন কারিনা, অন্যদেরও করার পরামর্শ দিলেন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১১:৫০

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর যে একজন স্টাইল আইকন, তারই প্রমাণ দিলেন আবার। এবার রীতিমতো যেন ফ্যাশনের সংজ্ঞাই পালটে দিলেন তিনি; ছাপিয়ে গেলেন নিজেকে। 
পোশাকের দুনিয়ায় ‘বেবো’ যা পরেন, সেটাই হয়ে ওঠে ট্রেন্ড। এবার ছুটি কাটাতে গিয়ে সুদূর গ্রিসের সমুদ্র সৈকত থেকে নিজেকে ব্যতিক্রমী বেশে ধরা দিলেন কারিনা; যা তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন কারিনা কাপুর। দেখা যাচ্ছে, হলুদ রঙের বিকিনির সঙ্গে কারিনা পরেছেন চেক প্রিন্টের একটি লুঙ্গির মতো পোশাক, আদতে যেটি স্কার্ট। সঙ্গে মাথায় স্ট্র হ্যাট, চোখে সানগ্লাস আর খোলা চুল—সব মিলিয়ে যেন ছুটি কাটাতে নয়, বরং ফ্যাশনের নতুন সংজ্ঞা দিতেই সেখানে গিয়েছিলেন তিনি। 
কারিনা নিজেই ছবির ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি।’
এদিকে ‘লুঙ্গি ডান্স’ ছিল একসময়ের আলোচিত একটি মিউজিক ভিডিও। ‘লুঙ্গি ডান্স’ শুনলেই যাদের কথা মনে পড়ে, তারা হলেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার সেই বিখ্যাত গান আজও দারুণ জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকেই যেন বাস্তবে তুলে আনলেন কারিনা কাপুর, তবে সেটি নিজের স্টাইলে।
কারিনার বিদেশের মাটিতে লুঙ্গি পরার এই স্টাইল স্টেটমেন্ট নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে চর্চা। অনেকেই কারিনাকে ‘দেশি গার্ল’ বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ মজা করে বলছেন— শুধু লুঙ্গি পরে ফেললেই কি কেউ দেশি গার্ল হয়ে যায়? বিতর্ক থাকলেও, ককারিনার সাহসী ও অনন্য এই ফ্যাশন যে নজর কেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক