ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় দড়ি দেওয়া অবস্থায় মোছা. আরজু বেগম (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আরজু বেগমের ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আত্মীয়-স্বজনরা এসে পরিবারের সকলকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত কক্ষে গিয়ে একটি কাঠের চেয়ার ও দড়ি ব্যবহার করে ঘরের তীরের সাথে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করেন। পরের দিন সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ দাফনের অনুমতি প্রদান করে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট শেষ করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ