নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত ১৫৫ জন, নতুন শনাক্ত ২
নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার (১৯ জুলাই) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ জন ডেঙ্গু রোগী আন্তঃবিভাগে ভর্তি হয়েছেন এবং ২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, জেলা সদর হাসপাতালে ৪ জন এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি রয়েছেন। পলাশ, শিবপুর ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোনো প্রাইভেট হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদীতে মোট ১৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ এডিস মশা দমন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানিয়েছে। বিশেষ করে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ