জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মরণে বৃক্ষরোপণ
শরীয়তপুরের ডামুড্যায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে "এক শহীদ, এক বৃক্ষরোপণ" কর্মসূচি পালিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার কুলকুড়ির গ্রামের শহীদ মোঃ নুরুল হক সরদারের কবর পরিদর্শন করা হয় এবং তার স্মরণে একটি নিমগাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু।
বৃক্ষরোপণের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ডামুড্যার সন্তান শহীদ মোঃ নুরুল হক সরদারের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কথাও এর মধ্য দিয়ে ফুটে উঠবে বলে বিশ্বাস করেন আহত ছাত্র-জনতা।
শহীদ মো: নুরুল হক সরদারের স্মরণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শরীয়তপুর জেলার সেল সংগঠক মাহাবুব আলম জয় সহ ছাত্র-জনতাবৃন্দ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের