ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে দক্ষিণ জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ৪:৫১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদল গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্রসিং মেগা কনভেনশন হলের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, "মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের আবেগ। তাকে নিয়ে বর্তমানে গুপ্ত সংগঠনের নেতারা যে নোংরামি শুরু করেছে, তার পরিণতি অশুভনীয় হবে।" তারা আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়েও অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত ও এনসিপি নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। জনগণসহ সব দল ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিল। আজ কেউ কেউ নিজেদের আন্দোলনের দাবিদার হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে।"

দক্ষিণ জেলার কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মন্নান খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরীর রানা। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ, দক্ষিণ জেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম শফিউল করিম শফি, মাহাবুবুল আলম পারভেজ, কর্ণফুলী উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাহারুল ইসলাম বাহার, পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব মোহাম্মদ আলমগীর আলম, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আকবর শিকদার, সদস্য সচিব ফজল কাদের মেম্বার, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক শোয়েব ইসলাম, সদস্য সচিব আবুল বাশার, বোয়ালখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক বাবর উদ্দিন, সদস্য সচিব সাদ্দাম হোসেন সাদ্দাম, পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস মনু, সদস্য সচিব আবুল হাসেম, লোহাগাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব আব্দুস সালাম, চন্দনাইশ উপজেলা আহ্বায়ক জিয়াউল হক, সদস্য সচিব আনোয়ার হোসেন সহ ইউনিয়ন নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়