ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিখোঁজ সন্তান ফিরে পেতে বরগুনায় বাবা-মায়ের সংবাদ সম্মেলন


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৫ বিকাল ৫:৪৫

বরগুনায় নিখোঁজ আল-আমিনকে ফিরে পেতে তার বাবা-মা ও নিকটাত্মীয়রা সংবাদ সম্মেলন করেছেন। গত শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসিমের অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিখোঁজ আল-আমিন বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লেমুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান শিকদারের ছেলে।

সংবাদ সম্মেলনে নিখোঁজ আল-আমিনের বাবা জানান, গত শনিবার (০৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুরের পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান নামক এলাকা থেকে তার ছেলে আল-আমিন নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তিনি তার ছেলেকে খুঁজে পাননি। তাই ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় নিয়ে তিনি গাজীপুরের পূবাইল থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-৪৪৬, তারিখ ১১/০৭/২০২৫ ইং) করেছেন, যাতে প্রশাসনের সহযোগীতায় অতিদ্রুত তার ছেলেকে ফিরে পান। কিন্তু আল-আমিনকে খুঁজতে প্রশাসনের তৎপরতা নেই বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ১২ বছর পূর্বে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী শিরিনের সাথে আল-আমিনের যোগাযোগ রয়েছে। কারণ শিরিন ও আল-আমিনের ছেলে সিয়ামের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেন বাবা আল-আমিন। সেই যোগাযোগের সূত্র ধরেই আল-আমিনের প্রথম স্ত্রী শিরিনের সাথে দেখা করতে গিয়ে আল-আমিন আর ফিরে আসেননি। এতে তাদের পরিবারের সন্দেহ হচ্ছে প্রথম স্ত্রী শিরিন সবকিছু জানেন। তিনি পূবাইল থানা কর্তৃপক্ষ তার ছেলেকে দ্রুত ফিরিয়ে দিতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত আল-আমিনের মা নির্বাক হয়ে শুধু কান্না করেন।

নিখোঁজ সাধারণ ডায়েরীর বিষয়ে গাজীপুর পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন জানান, আল-আমিন নিখোঁজ হয়েছেন, এ ঘটনায় তার বাবা আব্দুল মন্নান শিকদার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। এ বিষয়ে তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যায়, অতিদ্রুত নিখোঁজ আল-আমিনের খোঁজ পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার