মান্দায় শহীদ রাসেল স্মরণে বৃক্ষরোপণ
‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর মান্দায় শহীদ রাসেলের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলার ১৩নং কসব ইউনিয়নের ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, উপজেলা বন কর্মকর্তা দেবাশীষ রায়, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাহিদা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামীমা ইসলাম সাথী ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের অভিভাবকসহ অন্যান্যরা।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, "জুলাই অভ্যুত্থানে রাসেল শহীদ হয়েছেন। তার আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি জারুল গাছ লাগানো হয়েছে। গাছের সঙ্গে আছে জুলাই শহীদ স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। গাছের পাশে ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।" শেষে শিক্ষার্থীদের মাঝে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২