ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গৃহকর্মীদের জন্য কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১১:৩৪

আলিয়া ভাট শুধু পর্দার নয়, বাস্তব জীবনেও এক অনন্যা মানুষ। একের পর এক হিট সিনেমা, নিজস্ব প্রযোজনা সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা ও বিলাসি জীবনযাপন —সব মিলিয়ে এই বলিউড নায়িকার উত্থান রূপকথাকেও হার মানায়। অথচ এত সাফল্যের মাঝেও যারা তার শুরুতে যারা ছিলেন, তাদের ভোলননি এই তারকা। জানা গেছে, সম্প্রতি  নিজের গাড়ির চালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লক্ষ রুপি করে অর্থাৎ মোট এক কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন।
২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের ওই দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে নজির গড়লেন এই অভিনেত্রী।
আলিয়া এখন শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশাল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে।
আলিয়ার আয়ের উৎস বহুস্তরীয়—চলচ্চিত্র, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ। নিজের মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকে ইতিমধ্যেই ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

 

Aminur / Aminur

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি