জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মরনে গোবিপ্রবি ছাত্রদলের দোয়া মাহফিল
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন সম্পন্ন হয়।মিলাদ মাহফিলে জুলাই গনঅভ্যুথানের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ বলেন, ‘জুলাই ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহতালা তাদের মাফ করে দিক। আর যারা আহত হয়েছেন, আল্লাহতালা তাদের সুস্থ করে দিক। দোয়া করি তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের এই ত্যাগ মনে রেখে বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।’
গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন,"দীর্ঘ ১৬ বছর আন্দোলনের সর্বোচ্চ রূপরেখা হিসেবে প্রকাশ পায় জুলাই আগস্ট আন্দোলন।বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলনে বহু-শিক্ষার্থী পঙ্গুত্ববরণ ও শহীদ হয়েছে। চট্টগ্রামে ওয়াসিম ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।"
উল্লেখ্য, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য