ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনা সভা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৭-২০২৫ রাত ৮:০

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ‘জুলাই স্মরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ তারিখে ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ,   শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের মুনাম্মা খ্যাত মিসেস ফারজানা মুনমুন। বিশেষ বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অগ্নিঝরা জুলাই আন্দোলনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম; ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব:)। অনুষ্ঠানের আলোচনা পর্বে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন