ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় ভুয়া উকিলের ছড়াছড়ি, প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ১২:২১

আশুলিয়ায় দিন দিন বেড়েই চলেছে ভুয়া উকিলের দৌরাত্ম্য। আদালতের গেট, আইনজীবীদের চেম্বার এলাকা এমনকি থানার আশপাশেও গড়ে উঠেছে ভুয়া আইনজীবীদের সক্রিয় সিন্ডিকেট। তারা নিজেদের আইনজীবী পরিচয় দিয়ে প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে।

বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক মামলা বা জামিন সংক্রান্ত জটিলতায় পড়ে সাধারণ মানুষ যখন আদালতের দ্বারে আসে, তখন এই ভুয়া উকিলরা অল্প খরচে দ্রুত সমাধানের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা কোনো কাগজপত্র জমা না দিয়েই ‘কাজ হয়ে গেছে’ বলে জানিয়ে দেয়।

স্থানীয় এক ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক (৬০) জানান, “আমার জমির কাগজপত্র নিয়ে এক উকিলের কাছে যাই। তিনি ২০ হাজার টাকা নিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে। পরে জানতে পারি, তিনি আদৌ কোনো ধরনের কাজ বা ফাইল আপ পর্যন্ত করেননি।”

এ বিষয়ে আশুলিয়া আইনজীবী সমিতির এক সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম বলেন, “এটি আমাদের জন্য লজ্জার বিষয়। কয়েকজন প্রতারক নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, যেন এসব ভুয়া উকিলদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”

জানা যায়, আশুলিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে ১৫-২০ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। এদের কেউ কেউ আইনজীবীদের মতো পোশাক পরিধান করে থানা বা কোর্ট এলাকায় ঘোরাফেরা করে, আবার কেউ কেউ রুম ভাড়া নিয়ে অফিস তৈরি করে সেখানে ‘ল’ চেম্বার এন্ড এসোসিয়েশন বানিয়ে সেখানে লোকজন নিয়েও বসে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মোঃ আকতারুল ইসলাম এর মতে, ‘‘সাধারণ মানুষের আইনি জ্ঞানের অভাব এবং দ্রুত সমাধান পাওয়ার মনোভাবকে পুঁজি করেই এই চক্রটি সক্রিয়। অথচ সঠিক তথ্য জানা থাকলে এবং বার অ্যাসোসিয়েশন অনুমোদিত আইনজীবীর কাছে গেলে এই ধরণের প্রতারণা এড়ানো সম্ভব।”

আশুলিয়া থানা পুলিশের ওসি (ইনচার্জ) মোঃ আব্দুল হান্নান বলেন, “আমরা ভুয়া উকিলদের বিরুদ্ধে অভিযোগ পেলে সাথে সাথে আইনী ব্যবস্থা নেবো। অপরাধী যেই হোক কোনো ছাড় নয়। তবে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে। তাদের আইনী সহায়তার  জন্য অবশ্যই বৈধ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে।”

সচেতন মহলের দাবি, ভুয়া উকিলদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে, ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার