যশোরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্মেলন
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এন্টি মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে ১৯ জুলাই ২০২৫ইং তারিখে যশোরের স্থানীয় এক হোটেলে ব্যাংকের বরিশাল ও খুলনা বিভাগ এবং ফরিদপুর জেলার মোট ১৮টি শাখা হতে ৫০ জন কর্মকর্তা নিয়ে “ওয়ার্কশপ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্স ফর ব্যামেলকোস এন্ড অফিশিয়ালস-বরিশাল এন্ড খুলনা জোন ইনক্লুডিং ফরিদপুর ডিস্ট্রিক্ট” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় জনাব হাফিজুর রহমান, উপ পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা জনাব মোস্তফা হোসেন, এন্টি মানিলন্ডারিং ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের ইভিপি, এন্টি মানিলন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা জনাব মো: আসাদুল ইসলাম খান এবং এন্টি মানিলন্ডারিং বিভাগের জনাব মো: আশরাফুল ইসলাম, এফএভিপি যথাক্রমে বিনিয়োগ ভিত্তিক ও বাণিজ্য ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ এর সকল নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদেরকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনভাবে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ, অর্থনীতি, আমাদের ব্যাংক এমন কি কর্মকর্তা হিসাবে আমাদেরকে ভোগ করতে হবে।
মানিলন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাঁধাগ্রস্থ করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন