সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা, শতশত অসহায় মানুষের পাশে দাঁড়াল সশস্ত্র বাহিনী
পটুয়াখালীর গলাচিপায় দেশপ্রেম, মানবিকতা ও সেবাব্রত—এই মূলনীতিকে ধারণ করে বরিশাল এরিয়া কমান্ডের অধীন ৭ পদাতিক ডিভিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গলাচিপায় অনুষ্ঠিত হলো এক বিশাল ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচি।
বিএ-৪৪২৭ মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল মহোদয়ের দূরদর্শী নির্দেশনায় এবং ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিএ-৪৬৮৯ ব্রিগেডিয়ার জেনারেল মো: সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি এর প্রত্যক্ষ উপস্থিতিতে গলাচিপা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক এক দুর্লভ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
সকাল ৮.৩০ ঘটিকা থেকে দিনব্যাপী ক্যাম্পটি পরিচালনা করেন মেডিকেল অফিসারসহ মোট ১৪ জনের একটি প্রশিক্ষিত চিকিৎসা দল। সিনিয়র ওয়ারেন্ট অফিসার
বখতিয়ার উদ্দিন আহাম্মেদ জানান
কর্মসূচিতে অন্তত ৫০০ থেকে ৭০০ জন রোগীকে সেবাদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে “আশীর্বাদস্বরূপ” আখ্যা দিয়ে বলেন—এমন সেবা শুধু সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে চিকিৎসা পৌঁছে দেওয়ার এই মহতী প্রচেষ্টা সত্যিকার অর্থেই রাষ্ট্রীয় সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার