নৌকা ও জালে ঘুরবে ইউছুপের সংসারের চাকা
নোয়াখালীর হাতিয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন দরিদ্র মাঝি মো. ইউসুফকে মাছ ধরার জন্য একটি নৌকা ও জাল প্রদান করেছে। ইউসুফ জানান, পেটে ভরে দু'মুঠো ভাত কবে খেয়েছেন তা তার মনে নেই, আর আস-সুন্নাহ ফাউন্ডেশন যেন ফেরেশতা হয়েই এসে তাকে এই নৌকা ও জাল দিয়ে স্বাবলম্বী হওয়ার পথ করে দিয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় হাতিয়া হরিপুর ইউনিয়নের নবীপুর গ্রামের খোকনের পুত্র মো. ইউসুফকে ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ক্রয় করা এই নৌকাটি উপহার দেওয়া হয়। 'উদ্যোক্তা প্রকল্প ২০২৫' এর আওতায় ইলিশ মাছ ধরার জন্য জালসহ এই নৌকাটি প্রদান করা হয়েছে, যার মাধ্যমে পরিবারটি স্বাবলম্বী হবে বলে আশা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
নৌকা প্রদানের সময় উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সুবর্ণচর প্রতিনিধি মুফতি আবুল বাশার হাবিবী এবং সুবর্ণচর উপজেলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি আবুল বাশার হাবিবী বলেন, "নৌকা ও জালে ঘুরবে ইউসুফের সংসারের চাকা। আস-সুন্নাহ ফাউন্ডেশন হলো এদেশের গরিব-দুঃখী অসহায় মানুষের জন্য নেয়ামতস্বরূপ।"
নৌকাটি পেয়ে আনন্দে আত্মহারা ইউসুফ বলেন, "দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে জীবন পার করছি। সংসারে কর্মক্ষম কোনো মানুষ নেই, মাছ ধরাই আমার একমাত্র পেশা। এতদিন অন্যের নৌকায় কাজ করতাম, মজুরিও পেতাম না ঠিকমতো। খেয়ে না খেয়ে থাকতে হতো আমাদের। আল্লাহ মুখ তুলে চেয়েছেন বলেই আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাদের নৌকা উপহার দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, এগিয়ে যাক আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফেরেশতার মতো এসে তারা আমাকে স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন।"
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার